সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন বিধিমালা জারি - মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতার সুযোগ নেই: মাহদী আমিন সূচকের পতনে লেনদেন শেষ বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর
advertisement
সারাদেশ

বেনাপোলে ২৩ জামায়াত নেতা কর্মি আটক : ৫টি ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রাম থেকে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠককালে ২৩ জামায়াত নেতা-কর্মিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে ৫টি ককটেল। আটককৃতরা বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, গোপন সংবাদে জানতে পারি, বেনাপোল মহিষাডাঙ্গা গ্রামের জামায়াত নেতা আহসানুল মল্লিকের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছে। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাতে নাভারন সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় আটক করা হয় পুটখালি ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড জামাতের সভাপতি সম্পাদক ও নেতাকর্মিকে। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মোমিনসহ একদল নেতাকর্মি। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি ককটেল বেশকিছু ইটপাটকেল ও কয়েকটি মোবাইল জব্দ করেন।

আটককৃতদের রবিবার সকালে নাশকতার মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

image-112

▐ সর্বশেষ পাওয়া সংবাদ