সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন বিধিমালা জারি - মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতার সুযোগ নেই: মাহদী আমিন সূচকের পতনে লেনদেন শেষ বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর
advertisement
সারাদেশ

রামপুরায় ৫৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা এলাকা হতে ৫৬ বোতল ফেন্সিডিলসহ অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ মোহন হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৩)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ‍বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর রামপুরা থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ মোহন হোসেন(৩৫)কে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৩।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এর চালান নিয়ে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় বিভিন্ন অবিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। তার মাদকের ব্যবসার সাথে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানায়। উক্ত সিন্ডিকেটকে গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:

আশুলিয়ায় ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ক্রোয়েশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

▐ সর্বশেষ পাওয়া সংবাদ