সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন বিধিমালা জারি - মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতার সুযোগ নেই: মাহদী আমিন সূচকের পতনে লেনদেন শেষ বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর
advertisement
সারাদেশ

তুরস্ক দূতাবাসে ৩ কোটি টাকার পণ্যসামগ্রী পাঠাচ্ছেন ফারাজ করিম চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি: তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী৷

গত ৯ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই মানবিক কার্যক্রমে দেশের বিভিন্ন স্থানের অসংখ্য মানুষ সাড়া দিয়েছেন।

ইতোপূর্বে ১ম ও ২য় ধাপে বিভিন্ন ধরনের শীতবস্ত্র, কাফনের কাপড় সহ নানা ধরনের পণ্য পাঠানোর পর আজ শনিবার ৩য় ধাপে বিপুল পরিমাণ সামগ্রী পাঠাচ্ছেন ফারাজ করিম চৌধুরী।

ঢাকার বারিধারাস্থ তুরস্ক দূতাবাসে আজ এসব সামগ্রী হস্তান্তর করার কথা রয়েছে৷ ফারাজ করিম চৌধুরীর পাঠানো এসব সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন, বিস্কুট, জ্যাকেট, জিন্স প্যান্ট, বাচ্চাদের কাপড়, টাওজার, কাফনের কাপড়, হাত-পা মৌজা, শার্ট, দুধ, খেজুর, চিড়া, রুম হিটার, স্লিপিং ব্যাগ, ফিলিপ্স জ্যাকেট, তাবু, বিছানার চাদর, বক্স বাদাম, পাওয়ার ব্যাংক, জায়নামাজ, হিজাব, ইলেক্ট্রনিক কেটলি ও তেরপাল। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা৷

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম শহরের আগ্রাবাদস্থ এস এফ টাওয়ারের সামনে থেকে রাজধানী ঢাকার বারিধারাস্থ তুরস্ক দূতাবাসের উদ্দেশ্যে এসব পণ্যবাহী ট্রাক নিয়ে রওয়ানা দিয়েছে ফারাজ করিম চৌধুরীর স্বেচ্ছাসেবী টিম।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ