মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
সারাদেশ

নাভারণে দখল ফুটপাত উচ্ছেদসহ ভ্রাম্যমান আদালতের জরিমানা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ফুটপাত থেকে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।

এসময় স্কুলের পাশে দোকান বসিয়ে সিগারেট বিক্রিসহ নানা অভিযোগে ৩ দোকান মালিককে ২৫ হাজার ও সড়কে ফিটনেস বিহীন অবৈধ ভাবে চলাচলকারি মাটিবাহী একটি ট্রাক্টরের চালককে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, যশোর-বেনাপোল হাইওয়ে মহাসড়কের নাভারন একটি ঐহিত্যবাহী বড় বাজার। এ বাজারের দুই পাশে অবৈধ স্থাপনা ছিলো। যার কারনে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকতো এবং দূর্ঘটনায় অনেকে মারাও গেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বের নজরে পড়ে। পরবর্তীতে মাসিক মিটিংএ অবৈধ স্থাপনা অপসারনের বিষয়টি সিদ্ধান্ত হয়। এর পরে স্থানীয় চেয়ারম্যান দুইদিন মাইকিং করার পরও কেউ কর্ণপাত করেনি।

এছাড়া ফুটপাত দখল করে দোকান নির্মাণ করার ফলে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে দূর্ঘটনা এড়াতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, ফায়ার সার্ভিস, স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ