মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
সারাদেশ

রামুতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজারের রামুতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে । নিহত সমীর ধর (৫০) রামুর মিঠাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধরপাড়া এলাকার মৃত কালি সংকর ধরের ছেলে।

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি দুপুরে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধরপাড়া ও মিঠাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উমখালী ধরপাড়ার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সভ্যতা স্বীকার করে বলেন- জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আরো জানান- সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সমীর ধরকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় গুরতর আহত অপর দুজন হলেন- রাজারকুল ইউনিয়নের ধরপাড়া এলাকার অনিল ধরের পুত্র তাপস ধর ও সুকুমার ধর। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন জানান- এ ঘটনায় জড়িত রাজারকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধরপাড়া এলাকার ধিরাম ধরের পুত্র বাবুল ধর ও বাবুল ধরের পুত্র রিটন ধরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ