মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
সারাদেশ

বাহুবলে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪ আহত ২০

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে একটি যাত্রীবাহি বাস উল্টে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ বিরতীহীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, বাহুবল ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকারিয়া হায়দার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করেছে।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ পাওয়া সংবাদ