মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
সারাদেশ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নারী নিহত, হেড মাঝি গুলিবিদ্ধ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলি ও হামলার পৃথক ঘটনায় এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এছাড়াও একটি শেডের হেড মাঝি (রোহিঙ্গা নেতা) গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুটি ক্যাম্পে সকালে ও দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত নুর কায়েস (২৫) উখিয়ার ক্যাম্প-৮ ব্লক- বি/৫৭’র নজুমদ্দিনের স্ত্রী ও আহমদ হোসেনের মেয়ে। গুলিবিদ্ধ হেড মাঝি আব্দুর রহিম (৩৮) ক্যাম্প-১২ এর করিম উল্লাহর ছেলে। তিনি এইচ-৪ ব্লকের হেড মাঝির দায়িত্বপালন করছিলেন।

নিহত নুর কায়েসের মা হাজেরা খাতুন জানান, সকালে ক্যাম্প-৮ এলাকায় তার মেয়েকে আরফাত হোসেন নামে এক রোহিঙ্গা মাথার বামপাশে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ নূর কায়েসকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাদের পরিবারের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই বলে দাবি হাজেরা খাতুনের।

ক্যাম্প সূত্রে জানা যায়, গুলি করা আরফাত হোসেন টেকনাফের শালবাগান ক্যাম্প এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ক্যাম্প-৮/ইস্ট, ব্লক-৫৭ এ বোন নুর হাবা ও ভগ্নিপতি মাহমুদুল হকের বাসায় থাকেন। কিন্তু কেন তিনি নুর কায়েসকে গুলি করলো সেটা অজানা। তবে আরাফাতকে অনেকে আরসার সদস্য বলে চিনেন।

অপরদিকে, ক্যাম্প-১২ এর এইচ-৪ ব্লক হেড মাঝি আব্দুর রহিমকে দুপুর ১২টার দিকে ময়নারঘোনা ক্যাম্প এলাকায় অস্ত্র হাতে মুখোশ পরা ৪-৫ জনের একটি দুর্বৃত্ত দল মাথায় গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়েন-৮ সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ জানান, ক্যাম্প এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এছাড়া দুপুরে ক্যাম্প-১২তে গুলিবিদ্ধ হয় এক হেড মাঝি। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুর কায়েসের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে দুর্বৃত্তের গুলিবিদ্ধ ব্লক হেড মাঝি আবদুর রহিমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ