সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়
advertisement
সারাদেশ

কক্সবাজার পর্যটক খ্যাতে সবসময়ই ভূমিকা রাখছে ঢাকাপোস্ট

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিন মোল্লা বলেছেন, পর্যটন শিল্প, সরকারের চলমান উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার তথ্যবহুল সংবাদ তুলে ধরে ইতিমধ্যে জেলাবাসীর নজর কেড়েছে ঢাকাপোস্ট। পথচলার শুরুর এক বছরে দেশের অনলাইন মাধ্যমটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে অনেকদূর এগিয়ে গেছে। আশা করছি, তাদের অগ্রযাত্রা আরও প্রসারিত হবে। ঢাকাপোস্ট পর্যটক খ্যাতে সবসময়ই ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কক্সবাজার হোটেল আলগণির হল রুমে ঢাকাপোস্টের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চ্যানের আইয়ের সরোয়ার আজিম মানিকের সভাপতিত্বে দৈনিক বাংলার কক্সবাজার প্রতিনিধি, মুহিববুল্লাহ মুহিবের উপস্থাপননায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে এন টিভির স্টাফ রিপোর্টার একরামুল ইসলাম টিপু, নিউজ ২৪ জেলা প্রতিনিধি মোহাম্মদ আয়ুব, কক্সবাজার রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম ওসমান গণি।

ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কেক কাটেন প্রধান অতিথি। এসময় নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সিবিএন এর চিপ রিপোর্টার শাহেদ মিজান, সকালের কক্সবাজারের স্টাফ রিপোর্টার মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে কক্সবাজারের স্বেচ্ছায় রক্তদানকারী মানবিক সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির , এডমিন জাহাঙ্গীর আলম জ্যাক ও প্রান্তিক মানুষের খবর তুলে ধরায় বিশেষ অবদানের জন্য স্থানীয় দৈনিক কক্সবাজার বার্তার সম্পাদক এম এ ওসমান গণির এর হাতে ঢাকাপোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিন মোল্লা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ