মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

কাশিমপুরে নিখোঁজ শিশু খালিদ সাইফুল্লাহ্কে উদ্ধার করছে পুলিশ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে খেলতে গিয়ে নিখোঁজের ১ ঘন্টা পর খালিদ সাইফুল্লাহ্ নামে (৬) এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অপহরণের অভিযোগে জাহিদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জাহিদুল রংপুর জেলার পীরগাছা থানার চরতাম্বুলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং কাশিমপুর থানাধীন দক্ষিন পানিশাইল এলাকার আমির এর বাড়ীর ভাড়াটিয়া।

পুলিশ জানায় বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল চারটা সময় ওই শিশু বাসা থেকে বের হয়ে মোমেনা স্কুলের সামনের রাস্তায় খেলতে যায়।

খেলতে যাওয়ার পর থেকেই শিশুটি নিখোঁজ হয়।নিখোঁজের কিছুক্ষণ পর অপরিচিত এক ব্যক্তি ওই শিশুর বাবা রাজু আহমেদকে ফোন করে জানায় তার ছেলেকে পেতে হলে দুই লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। খালিদ সাইফুল্লাহর বাবা তাৎক্ষণিক কাশিমপুর থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ওই শিশুকে উদ্ধার অভিযানে নামে।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশের কয়েকটি চৌকস টিম তাৎক্ষনিক ভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন রোড ব্লক সহ স্পেশাল ড্রাইভ পরিচালনা করিয়া ওই রাতেই সাড়ে তিনটা সময় কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ কাজি মার্কেট এলাকা থেকে অপহরণ যাওয়া শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত যুবককে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেন জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ