সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ
সারাদেশ

তাড়াশে ১০ শতক সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ তাড়াশে রাস্তার পার্শে ১০ শতক সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দুলিশ্বর বাজারে নব ভৌমিক (৭০) নামে এক ব্যবসায়ি এই ঘরটি নির্মাণ করছেন।

জানা যায়, দেশিগ্রাম ইউনিয়ন ভূমি অফিস থেকে ভূমি কর্মকর্তা পূর্বে দুইবার নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এইবার ইউনিয়ন ভূমি অফিসে অবগত না করেই দুলিশ্বর বাজারের সরকারি ওই জায়গায় দখল করে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেছেন। এতে করে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। ব্যবসায়ীরা মনে করেন তার দেখাদেখি অন্যরাও বাজারে থাকা সরকারি খাস জায়গায় আরো দোকান নির্মাণ করবে।

ওই এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, সরকারি ওই খাস জায়গায় নতুন করে কয়েকটি দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা জানান, জায়গাটি সরকারি খাস জায়গা। সরকার থেকে লীজ না নিয়েই দোকান নির্মাণ শুরু করেছে। জানি না বাজারে থাকা খাস জায়গা দখল করে কোন সময় কার ক্ষমতায় দোকান ঘর নির্মাণ করে।

এবিষয়ে দোকান ঘর নির্মানকারী নব ভৌমিক জানান, আমার দলিলকৃত জমির সামনে এই খাস জায়গা, তাই আমি এই জায়গা ভোগ দখল করবো। তাছাড়া বাজারে বিভিন্ন সরকারি খাস জায়গা দখল করে অনেকে দোকান দিয়ে বসে আছে।

এ ব্যাপারে দেশিগ্রাম ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা মোস্তাগির কবির জানান, ১০ শতক সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে ঘর নির্মাণ বিষয়ে জানার পরে পৃর্বে দুইবার সেখানে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি এইবার কাজ চলমান থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সম্পর্কিত আরো

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ