বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
সারাদেশ

নরসিংদীতে বাজারে টহলের সময় দুই আনসার সদস্যের অস্ত্র-গুলি ছিনতাই

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ২ আনসার সদস্যের কাছ থেকে ২টি শর্টগান এবং ১০ রাউন্ড গুলি ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নরসিংদী পৌর শহরের বড়বাজারের বণিক সমিতির আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

নরসিংদী আনসার ক্যাম্পের জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

আনসার ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, নরসিংদী বড় বাজার বণিক সমিতির আনসার ক্যাম্পের ৪ জন সদস্য একইসাথে বাজার এলাকায় টহল দিচ্ছিলেন। হাড়িধোয়া নদীর তীরে বড় বাজার এলাকার আনসার ফাঁড়ির সামনে টহলের সময় হঠাৎ পেছন থেকে ১৫ থেকে ২০ জনের এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ করে। এসময় ২ জন আনসার সদস্য দৌড়ে সরে গেলে বাকি দুইজনকে দড়ি দিয়ে বেঁধে তাদের কাছে থাকা ২ টি শর্টগান এবং ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মঙ্গলবার সকালে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ পিবিআই, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদীর সহকারী জেলা কমান্ডেন্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম জানান, নরসিংদী বড় বাজারে অবস্থিত আনসার ক্যাম্পের ফাঁড়িতে চারজন সদস্য ডিউটিতে ছিলন। তারা হলেন- মো. আনোয়ারল হক, জাফর ইকবাল, রাশেদ হোসেন ও আতিক হোসেন। রাত দেড়টার দিকে ১৫ থেকে ২০ জন ডাকাত দলের সদস্য হাড়িয়াধোয়া নদীর পাশে বাজার বেরিবাধে অতর্কিতভাবে হামলা চালায় এবং কিছু বুঝতে পারার আগেই আনোয়ারল ও জাফর ইকবালের ২ টি শর্টগান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আনসার সদস্যরা ডাকাত দলের মুখোমুখি অবস্থানে থাকায় তাদেরকে মারধর করে অস্ত্র লুট করে পালিয়ে গেছে। তবে আনসার সদস্যদের কেউ আহত হয়নি। বাজারের অন্য কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি। অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি ও অস্ত্র অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, অস্ত্র ছিনতাইয়ের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশসহ প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাটি তদন্ত করা হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ