বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা কোম্পানি আইন সংশোধনে শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ১৪ সেপ্টেম্বর আমরা টেকনোলজিসের বোর্ড সভা
advertisement
সারাদেশ

মানিক লাল দাশের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাগরনাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানিক লাল দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রী আজ এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, মানিক লাল দাশ, প্রতিষ্ঠাকাল হতে আমৃত্যু দক্ষতার সাথে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। একাধিকবার ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য হিসেবে তিনি জনগণের সেবা করেছেন। পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে শিক্ষা বিস্তারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যু পরিবার, সমাজ ও স্থানীয় আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ‍্য, মানিক লাল দাশ আজ সোমবার দুপুর সাড়ে বারোটায় হবিগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সংবাদ সূত্র: দীপংকর বর, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ।

সর্বশেষ পাওয়া সংবাদ