বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা কোম্পানি আইন সংশোধনে শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ১৪ সেপ্টেম্বর আমরা টেকনোলজিসের বোর্ড সভা
advertisement
সারাদেশ

বেলকুচিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি থানার নবাগত (ওসি) আসলাম হোসেনের সাথে বেলকুচি প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে বেলকুচি থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ ওসির কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত (ওসি) আসলাম হোসেন বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। পুলিশ ও সাংবাদিকের লক্ষ একই। সাংবাদিকদের কাজ অনিয়ম ও অপরাধ তুলে ধরা এবং পুলিশের কাজ অপরাধ নির্মূলে কাজ করা।

তিনি স্থানীয় সাংবাদিকদের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করে বলেন, বেলকুচিতে অপরাধ নির্মূলসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ও সর্ব্বোচ সেবা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, অফিসির ইনচার্জ (তদন্ত) শাহিনুর ইসলাম সিদ্দিকি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য নারায়ন মালাকার, আবু মুছা, পারভেজ আলী, সবুজ সরকার, উজ্জল অধিকারী, বাবু রাজ্জাক, ফারুক সরকার প্রমূখ।

সর্বশেষ পাওয়া সংবাদ