মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

আশুলিয়ায় বিপুল পরিমাণ জাল টাকাসহ প্রস্তুতকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বিপুল পরিমাণ জাল টাকা জব্দসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মোঃ মোফাজ্জল হোসেনকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মোঃ মোফাজ্জল হোসেনকে (৪০) ৮৭টি ১,০০০/- টাকা মূল্যমানের জালনোটসহ হাতেনাতে গ্রেফতার করে (র‌্যাব-৩)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী একটি সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে তা প্রতারনা মূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যাবসায়ীদেরকে জালনোট প্রদান করে বিভিন্ন মালামাল ক্রয়সহ নানাবিধ লেনদেন করে প্রতারনা করে আসছে বলে স্বীকার করে। এসকল প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:

কোটি টাকা আত্মসাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সর্বশেষ পাওয়া সংবাদ