মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

উপ-সহকারী ভূমি কর্মকর্তার পাশে চেয়ার পেতে কাজ করেন কে এই রমজান!

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: নাম রমজান আলী। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন ভূমি অফিসে কাজ করেন। তবে তিনি কোন সরকারী কর্মচারী নয়। খন্ডকালীন তাকে কেউ নিয়োগও দেননি। রমজান আলী উপ-সহকারী ভুমি কর্মকর্তার পাশে চেয়ারে বসে কাজ করেন। ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথি তিনি ঘাটাঘাটি করেন। অনেকের গুরুত্বপূর্ণ কাগজ টেম্পারিং করে সর্বনাশও করেছেন এই রমজান। বিনিময়ে কৃষকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন কাড়ি কাড়ি টাকা।

উপ-সহকারী ভুমি কর্মকর্তার বিরুদ্ধে কৃষকদের কোন অভিযোগ না থাকলেও তার মৌন সম্মতিতে মাসের পর মাস রমজান আলী খতিয়ান খোলাসহ বিভিন্ন কাজ করেন। কাজ শেষ হলেই ভূমি অফিসের বাইরে এসে কৃষকদের কাছ থেকে টাকা নেন। এমন একজন কৃষক গোবিন্দপুরের আকমল হোসেন। তিনি অভিযোগ করেন নাম খারিজের পর খতিয়ান বইতে হোল্ডিং বসাতে নেন এক’শ টাকা করে। দালালদের উৎপাতে ভূমি অফিসে আসা গ্রামের কৃষকরা জিম্মি হয়ে পড়েছে। ফলে রমজানের কর্মকান্ডে জমির মালিকেরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ।

বেশ কয়েকদিন সাধুহাটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে এমন চিত্র মিলেছে। দেখা গেছে রমজান আলী ইউনিয়ন উপ-সহকারি ভুমি কর্মকর্তার পাশের চেয়ারে বসে ভোলিয়াম বই নিয়ে লেখালেখি করছেন।

বিষয়টি নিয়ে উপ-সহকারী ভুমি কর্মকর্তা সালিমা সুলতানা জানান, তাকে তো এমন ভাবে কাজ করার কথা নয়। আমার অজান্তেই হয়তো তিনি ভলিউম বই নিয়ে লেখালেখি করনে। বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন বলেও জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ