মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবর হাফেজী নামে একজন তরুন নিহত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ১২ টার দিকে শাহারবিল ইউনিয়নস্থ রামপুর বাজারের পরে ও কোরারখালী নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একটু সামনে টমটম ও পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ফলে টমটম গাড়িতে থাকা যাত্রী বাবর হাফেজী গুরতুর আহত।

গুরতুর আহত অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহত বাবর হাফেজী চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৬ টার সময় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, আজ সাড়ে ১২ টার শাহারবিল ইউনিয়নের রামপুর বাজারের পরে টমটম ও পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি পালিয়ে গেছে এখনো আমরা আটক করতে পারি নি।গাড়িটি ও চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনা কবলিত টমটম গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
তিনি আরো বলেন, নিহত পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহত বাবর হাফেজী ঢেমুশিয়া ইউনিয়নের (৬ নং ওয়ার্ড) গান্ধী পাড়ার মৃত দিল মোহাম্মদের ৩য় পুত্র।

সর্বশেষ পাওয়া সংবাদ