মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

দ্বিতীয় দিনে ট্রানজিট ক্যাম্পে নেয়া হলো ২৭৩ রোহিঙ্গাকে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দ্বিতীয় দিনের মতো কক্সবাজারের উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রুতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সরানোর প্রক্রিয়া চলছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ৫৩ পরিবারের ২৭৩ সদস্যকে ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। এনিয়ে দুই দিনে ৮৮ পরিবারের ৪৫৭ জনকে সরানো হল।

তুমব্রুতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পর্যায়ক্রমে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরানো হবে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি জানান, সোমবার এসব রোহিঙ্গাদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। এ নিয়ে দুই দিনে ৮৮ পরিবারের ৪৫৭ জনকে সরানো হল। প্রথম দিন রোববার ৩৫ পরিবারের ১৮৪ জন রোহিঙ্গাকে সরানো হয়। যাদের ডাটা আছে তাদের স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। বাকিদের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসা ও আরএসও’র মধ্যে সংঘাতের জেরে শূন্যরেখার ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের ভূ-খণ্ডে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে তাঁবু টানিয়ে আশ্রয় নেন রোহিঙ্গারা। এরপর তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশের বেশ কয়েকটি গ্রামে আশ্রয় নেয় ৫৫৮টি রোহিঙ্গা পরিবার। এখানে রয়েছে ২ হাজার ৯৭০ জন রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের পর্যায়ক্রমে সরিয়ে নিয়ে আসা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ