মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারের সময় ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা শহরের বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা। এ সময় জব্দ করা হয় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল।

আটককৃত স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ মিঠু (২৭)। সে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের শওকাত আলীর পুত্র।

image-37

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি টিম বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় সেখান থেকে স্বর্ণ চোরাকারবারী মিঠুকে তার ব্যবহৃতমোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার মোটরসাইকেলের সিটের তলায় তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুুকিয়ে রাখা একটি প্যাকেটে রক্ষিত ১৮ পিচ স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ১০০ গ্রাম ( ১৮০ ভরি )। জব্দকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।

তিনি আরো জানান, আটক চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণেরবার গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

image-38

সর্বশেষ পাওয়া সংবাদ