মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

মধ্য রাতে গলাচিপায় তহশীল মসজিদ মার্কেটে আগুন

মোঃ হাফিজ,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: রবিবার দিবাগত গভীর রাতে গলাচিপা আওয়ামী লীগ কার্যালয়ের পিছনে পৌর  এলাকার তহশীল মসজিদ মার্কেটে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে  তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি  হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গলাচিপার ফায়ার সার্ভিসের দুটি টিম  এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

ওই মার্কেটের আল মদিনা ক্লোথ স্টোর এর কারখানা থেকে আগুনের সূত্রপাত বলে  জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সত্যতা স্বীকার করেছেন গলাচিপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন। এদিকে ঘটনাস্থল  পরিদর্শন করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল  হেলাল।

প্রত্যক্ষদর্শী ও গলাচিপা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত  আড়াইটার দিকে উপজেলার গলাচিপা পৌর এলাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের  পিছনে তহশীল মসজিদ মার্কেটে মদিনা ক্লোথ স্টোর থেকে আগুনের সূত্রপাত শুরু হয়। এসময় ওই দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের স্টেশনারির দোকান জিহাদ  স্টোর, আল মদিনা ক্লোথ স্টোর, স্টেশনারির দোকান হাফিজ ব্রাদার্স পুড়ে ছাই হয়। 

আগুনের শিখা দেখে এলাকাবাসী ছুটে আসে এবং গলাচিপা ফায়ার  সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  এ বিষয়ে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন,  খবর পেয়ে আমরা দুটি টিম এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। 

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ক্ষয় ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ