মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বদলগাছীতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

রহমতউল্লাহ আশিক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে মিজানুর রহমান (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিজানুর রহমান বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির চকগোপিনাথ গ্রামের কাজেম আলী মন্ডলের ছেলে।

মৃত মিজানুর রহমানের স্বজন আবুল কাশেম প্রিন্সিপালের ছোট ছেলে মোঃ নূর ঈ আলম সিদ্দীক জানান, মিজানুর রহমানের শ্বশুরবাড়ি ঐতিহাসিক পাহাড়পুর ইউপির মালঞ্চা গ্রামে। বিয়ে করার পর থেকেই সে শ্বশুরবাড়িতেই থাকতো। নিজ গ্রামে ওয়াজ মাহফিল শোনার জন্য এসেছিলেন। রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে মাহফিল থেকে বাড়িতে গিয়ে পারিবারিক বিষয়ে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া হয়।

এরপর আনুমানিক রাত নয়টার দিকে মিজানুর রহমান অভিমান করে গ্যাস ট্যাবলেট খায়। খাওয়ার পর পরিবার ও স্থানীয়রা বুঝতে পেরে তাকে প্রথমে গোবরচাঁপা বাজারে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জয়পুরহাট সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকগণ বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ ফেব্রুয়ারি ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। মৃত মিজানুর রহমানের চার বছর বয়সী একটি ছেলে রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ