মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কক্সবাজারে ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে পেঁচারদ্বীপ করাচিপাড়া ঘাটে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।

আটকরা হলেন- কুতুপালং ক্যাম্প-৩, ব্লক-সি- ৩২ এর ইমাম হোসেনের ছেলে আবুল হাসিম (৩২), কুতুপালং, ক্যাম্প-৫, ব্লক-বি -৪ এর মৃত কাশিমের ছেলে আবু ছৈয়দ (৪৮), একই ক্যাম্পের ব্লক এ-১ এর মোবারকের ছেলে আবদুল গনি (৩৭)।

সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কতিপয় মাদক কারবারি বড় ধরনের ইয়াবার চালান নিয়ে মিয়ানমার সীমান্ত হতে ফিশিং বোটযোগে সমুদ্রপথে কক্সবাজারের করাচিপাড়া ঘাটের দিকে আসছে। এ সংবাদে রামুর খুনিয়াপালং ইউনিয়নস্থ পেঁচারদ্বীপ করাচিপাড়া ঘাটের সামনে অভিযান চালিয়ে তিন জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা ক্রয় করে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের দখলে রাখে। উদ্ধার মাদকদ্রব্যসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ