মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ঝিনাইদহে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার সুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ও আলম হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। শনিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি চায়ের দোকানে দু’পক্ষের সমর্থকদের বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে গভীর রাত পর্যন্ত দফায় দফায় উভয় গ্রুপের অন্তত ৭ টি বাড়ীঘর ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।

সংঘর্ষে মনিরুল ইসলাম, উজ্জল হোসেন, জাহিদুল ইসলাম. নাসির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন ও ছবদুল হোসেনের বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ