মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ১০ বছরের এক মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এমদাদুল হক বুলু (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযুক্ত এমদাদুল হক বুলু ঘোড়াশাল টেকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াশাল বাজারে কাপড়ের ব্যবসা করেন, পাশাপাশি ঘোড়াশাল বাজার সমিতির অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, এমদাদুল হক বুবু দীর্ঘদিন ধরে ঘোড়াশাল বাজারে বিভিন্ন মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এনে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দেওয়া সহ জোরপূর্বক বলাৎকার করে আসছিল। এসব বিষয়ে কাউকে না জানানোর জন্য শিক্ষার্থীদের ভয়ভীতিও দেখাতেন বুলু।

গত শনিবার বিকেলে ১০ বছরের এক শিক্ষার্থীকে একই কায়দায় বলাৎকারের চেষ্টা করলে ওই শিক্ষার্থী মাদরাসার প্রিন্সিপালকে ঘটনাটি জানায়। পরে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ পলাশ থানা পুলিশকে অবগত করে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যবসায়ী এমদাদুল হক বুলু আত্মগোপনে গেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুঞ্জুর আলম জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এমদাদুল হক বুলুকে আটক করা হয়। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ