মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

মহেশখালীতে চোলাই মদের কারখানায় অভিযান, গ্রেপ্তার ১

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মহেশখালীতে চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে নুরুল আলম (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় তৈরি চোলাই মদ, মদ তৈরির উপাদান (ওয়াস) ও নানা সরঞ্জামাদি জব্দ করা হয়।

পুলিশ জানায়, ওই কারখানার মালিক নুরুল আলম সিপাহিরপাড়া এলাকার আবুল বাশার প্রকাশ বসরত আলির ছেলে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তুলাতইল্লা ঘোনা নামক এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর।

তিনি জানান, ভোরে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তুলাতইল্লা ঘোনা নামক এলাকায় মাদক ব্যবসায়ী নুরুল আলমের মদের কারখানায় অভিযান চালানো হয়। এসময় ওই কারখানা থেকে ১৬০ লিটার চোলাই মদ, ১০০ লিটার মদ তৈরির উপাদান (ওয়াস) এবং মদ তৈরির নানারকম সরঞ্জাম উদ্ধারসহ কারখানা মালিককে গ্রেপ্তার করা হয়েছে। নুরুল আলমের নামে থানায় মাদকের একটি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ