মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

রায়পুরায় বিক্রির সময় ৬ চোরাই মোটরসাইকেল জব্দ, তিনজন গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাতে রায়পুরা উপজেলার মরজাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর মনোহরদী উপজেলার অর্জুনচর এলাকার রশিদ ভূইয়ার ছেলে জুবায়ের ভূইয়া (৪২), নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার নজরল ইসলামের ছেলে মো. পাভেল (২৫) ও আল-আমিনের ছেলে নাদিম মিয়া (২৬)।


জেলা গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীতে একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনা বেচায় জড়িত। শনিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজালে ওই চক্রের ৬ সদস্য ৬ টি চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্য হাজির হয়। গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. নূরে আলমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং বাকি ৩ জন পালিয়ে যায়।

এসময় ৬ টি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি সাথে থাকা মোটরসাইকেলের ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ