মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরে অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার বেলা ৩ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

6-3

এসময় তিনি বলেন, রোববার বেলা ৩ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে চিনি, মুদিখানা, গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে সরোজগঞ্জ বাজারের মেসার্স গৌতম স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও তেল চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ ও প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠান মালিক শ্রী গৌতম সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৪৪ ও ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে  মেসার্স সাহা স্টোরে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়া পণ্যের মুল্যতালিকা ঠিক না থাকার অপরাধে প্রতিষ্ঠান মালিক শ্রী বিষ্ণু কুমার সাহাকে ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  এসময় উভয় প্রতিষ্ঠান থেকে জব্দ করা মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয় এবং বাকি সবাইকে সতর্ক করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ। 

সর্বশেষ পাওয়া সংবাদ