মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩৩ জন আহত

মেহেরপুর প্রতিনিধি সেলিম রেজা: নিমিষেই সব আনন্দ পরিণত হলো বিষাদে।  ভয়াবহ  বাস দুর্ঘটনায় আহত হলেন শিশু ও  নারী পুরুষ সহ  প্রায় ৩৩ জন। আজ  রবিবার সকাল  সাড়ে ১০ টার দিকে  মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল ডিগ্রী কলেজের  সামনে  এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বামুন্দী ফাইয়ার র্সাভিসের  একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।  

আহতরা  হলেন, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের দরোদ  শেখের ছেলে রাহাত  আলী (৪)  ও দোদুল (৩৫) তার ছেলে সামিউল ইসলাম (৬), দেলোয়ার হোসেন (৩৫), তার স্ত্রী খাজিরন নেছা (২৮) মেয়ে সুমাইয়া খাতুন (১০) ও সোহাইমা খাতুন (৪), জাকিরুল ইসলাম (৩৫) তার মেয়ে জুই খাতুন (৭), স্ত্রী লিমা খাতুন (৩০) ও ছেলে জুবাইয়ের হোসেন (৪), ছুরমান আলীল স্ত্রী পলি খাতুন (৩০), ঝন্টু আলীর ছেলে নাহিদ হোসেন (১৮), রাশিদুল ইসলামের স্ত্রী মুক্তি খাতুন (৩০), ছুরমান আলীর ছেলে সমরাট  (১০), নজরুল ইসলামের স্ত্রী টুলু খাতুন (৫০), হাফিজুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন (২৩), হাফিজুল ইসলামের ছেলে হাসিবুল (১),সাইফুল ইসলামের ছেলে আব্দুর রাহিম (৫), টিপু সুলতানের স্ত্রী আসমানি খাতুন (২৫), মুকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন (৩০), আব্দুর রাজ্জাকের ছেলে জাকির হোসেন (৩০), মোমিনপুর গ্রামের মুকুল হোসেনের স্ত্রী পলি খাতুন (৩৫), ছেলে মন্টু (৮), মুকুল হোসেনের স্ত্রী মুক্তি খাতুন (৩০)।

আহতদের পরিবারের লোকজন  বলেন,রাজনগর গ্রামের লোকজন নাটোরের লালপুর পিকনিক স্পটে যাচ্ছিলেন। বাসটিতে নারী শিশুসহ ৩৭ জন ছিলেন। বাসের অধিকাংশ লোকজন মোটর গাড়ির লোক। 

গাড়ী নং মেহেরপুর -জ ০৪-০০১৬ বাসটি জোড়পুকুরিয়া ও তেরাইল মাঠের মধ্যে তেরাইল কলেজের সামনে ছোট কালভার্টের কাছে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়।

এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ