মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় সাইবার অপরাধকে লাল কার্ড প্রদর্শন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : ‘সাইবার অপরাধ প্রতিরোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তালা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় শিক্ষার্থীরা সাইবার অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে এবং আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ স্মার্ট হচ্ছে। আমরা ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করে নিজেদের ভ্যাগের পরিবর্তন করতে পারি। প্রতারকরা ইন্টারনেট এর মাধ্যমে মানুষকে হয়রানি করে আনরা সচেতন হবো ইন্টারনেট সম্পকে আমরা তরুনরা সচেতন হবো এবং অন্যদের সচেতন করবো, এ সময় ইন্টারনেটকে খারাপ কাজে ব্যবহার না করার প্রতিশ্রুতি দেন তারা শিক্ষার্থীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ