মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে মাঝি নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আরসা সন্ত্রাসীদের গুলিতে নুরুল বশর নামের এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছে।

রবিবার ভোর রাতে কুতুপালং ২ ইস্ট ব্লকে এঘটনাটি ঘটে।

নিহত নুরুল বশর ২ ইস্ট ব্লকের মাঝি বলে জানা গেছে।

এঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে মাঝিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। গত ৪ মাসে রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে ৩৯ জন খুন হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আধিপত্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত ক্যাম্পে হত্যার ঘটনা ঘটছে।তিনি জানান,নিহত রোহিঙ্গা মাঝির লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ