মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিক আটক

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় তিন ভারতীয় নাগরিক আটকসহ ১২ লক্ষ টাকা, ৭টি স্মাট ফোন ও ল্যাপটপ জব্দ করেছে বিজিবি।

শনিবার সকালে সীমান্ত এলাকার মাটিলা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় স্বামী- সাগর দাউদ বিশ্বাস-স্ত্রী প্রাদনিয়া ও কন্যা শিশু মিষ্টিকে আটক করে ৫৮ বিজিবি। তারা ভারতের মুম্বাই শহরের বাহারাট নগরের বাসিন্দা।

৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহেশপুর উপজেলার মাটিলা ক্যাম্পের বিজিবির সদস্যরা সীমান্তে অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন ভারতীয় নাগরিক ও একই পরিবারের দম্পত্তি সাগর দাউদ বিশ্বাস, প্রাদনিয়া ও মিষ্টিকে আটক করে। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তল্লাসী চালিয়ে বাংলাদেশী ১২লক্ষ টাকা, ৭টি স্মাট ফোন, ২টি হাত ঘড়ি ও একটি ল্যাপটপ উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, দালালের মাধ্যমে তারা অবৈধভাবে বাংলাদেশে এ পন্যগুলো নিয়ে এসেছিলো।

আরও পড়ুন:

ঝিনাইদহের সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ৩০ হাজার অবৈধ যানবাহন!

সর্বশেষ পাওয়া সংবাদ