মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

গাড়ি উপহার না পেলে সেই শিক্ষকের বিরুদ্ধে মামলার হুমকি হিরো আলমের

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সদ্য নির্বাচিত বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়ে বেকায়দায় পড়েছেন এক শিক্ষক।

গত মঙ্গলবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল জব্বার একাডেমি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ এম মুখলেছুর রহমান তার নিজ ফেসবুক আইডি ‘প্রিন্সিপাল এম মুখলেছুর রহমান’ থেকে ঘোষণা দেন তার ব্যবহৃত নোহা গাড়িটি হিরো আলমকে উপহার দেবেন।

নিজের ব্যবহৃত মাইক্রোবাসের সামনে দাঁড়িয়ে তিন মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি ফেসবুকে দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেছেন, নিজেকে ফেইসবুকে ভাইরাল করার জন্য তিনি এমন পোস্ট করেছেন।

ওই স্কুল শিক্ষক শুক্রবার (৩ ফেব্রুযারি) দুপুর ২টার দিকে আবারও তার ফেসবুক থেকে ঘোষণা দেন, ‘আজ দুপুর ১২টায় হিরো আলমের সঙ্গে তার কথা হয়েছে, তিনি আগামী ৬ ফেব্রুয়ারি তার বাড়িতে আসবেন নোহা গাড়িটি নেওয়ার জন্য।’

প্রিন্সিপাল মুখলেছুর রহমান বলেন, ‘আমি আমার নোহা গাড়িটি তাকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছি। আমি সিলেটবাসীকে কলঙ্কিত করব না। আমি একজন মুসলমান হিসেবে বলছি, ফালতু ওয়াদা আমি করি না। ওয়াদা অনুযায়ী আমি গাড়িটির কাগজপত্র করে চিরতরে তাকে উপহার দেব।’

তবে এ বিষয়ে হিরো আলম বলেন, তার সহকারীর সঙ্গে এম মুখলেছুর রহমানের ফোনে কথা হয়েছে। তিনি বলেছেন তার গাড়িটি নষ্ট। তার পেজটি তোলার (ভাইরাল) জন্য এমন ভিডিও করেছেন। বিষয়টি কাউকে না বলার জন্যও তিনি বলেন।

হিরো আলম আরো বলেন, ‘ওই শিক্ষক আমার সঙ্গে প্রতারণা করেছেন। আমাকে গাড়ি উপহার না দিলে আমি তার বিরুদ্ধে প্রতারণার মামলা করব।

সর্বশেষ পাওয়া সংবাদ