মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

টেকনাফে বিজিবি’র পৃথক অভিযান, ২ লক্ষাধিক ইয়াবা জব্দ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে দুই লাখ পাঁচ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছেন।

বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের সাবরাং বিওপি’র সদস্যরা বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নাফনদী তীরে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে এ পরিমাণ ইয়াবা উদ্ধার করে। এ সময় বিজিবির ধাওয়ার মুখে তিনজন পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরো জানিয়েছেন, আরেক অভিযানে টেকনাফ ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি’র একটি টহলদল দমদমিয়া চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি সিএনজিচালিত ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে দুই হাজার ২২০ পিস ইয়াবা জব্দ করা হয়। সেই সাথে আটক করা হয় এক রোহিঙ্গা পাচারকারীকে।

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং বিওপি’র অপর একটি টহলদল গতরাতে হোয়াইক্যং চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সর্বশেষ পাওয়া সংবাদ