মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোর মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মো: শফিউল ইসলাম রাফি (১৯) রাফি ২০২২ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে মৌলভীবাজারের গিয়াসনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। মো: শফিউল ইসলাম রাফি মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের দুবাই প্রবাসী মজনু আহমদের এক মাত্র ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে রাফি মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল যাচ্ছিল পথে গিয়াসনগর এলাকায় একজন পথচারী রাস্তা পারাপার হচ্ছিলেন তখন রাফি পথচারিকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষনা করেন।

এদিকে রাফির বাড়িতে চলছে শোকের মাতম। এক মাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তাঁর মা ও আত্নীয়স্বজনরা। বারবার মূর্ছা যাচ্ছেন তাঁর মা। এলাকায় কান্নার রোলে বাড়িতে নেমে এসেছে কান্না জর্জ্জরিত শোকের ছায়ায় এলাকাজুড়ে।

সর্বশেষ পাওয়া সংবাদ