মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

নৌকার ছাউনির ওপর উঠে ছবি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে বেড়াতে গিয়ে নৌকার ছাউনির ওপরে উঠে ছবি তুলতে গিয়ে নৌকা উল্টে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সারিঘাট থেকে নৌকায় লালাখাল যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মৃত পর্যটকের নাম ফয়েজ আহমদ চৌধুরী (৪৫)। তিনি সিলেট নগরের শিবগঞ্জের মৌচাক আবাসিক এলাকার বাসিন্দা। বন্ধুদের সঙ্গে তিনি জৈন্তাপুরের লালাখালে বেড়াতে গিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের বরাতে জানা গেছে জানা গেছে, বিকেলে ফয়েজ আহমদ চৌধুরীসহ চার বন্ধু মিলে সারিঘাট থেকে নৌকায় করে লালাখালের দিকে যাচ্ছিলেন। পথে নৌকার ছাউনিতে উঠে ছবি তুলছিলেন ফয়েজসহ চার বন্ধু। এ সময় নৌকার মাঝি নিষেধ করলেও তারা কর্ণপাত করেননি। একপর্যায়ে নৌকা উল্টে চারজনসহ নৌকার মাঝি পানিতে পড়ে যান। এ সময় অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও ফয়েজ পানিতে তলিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা এগিয়ে গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, নৌকা উল্টে এ ঘটনা ঘটে। বাকিরা সাঁতরে ওপরে উঠলেও ফয়েজ সাঁতার না জানায় উঠতে পারেননি। তাঁকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় তখন রাত্র ৮ টার দিকে তার মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

সর্বশেষ পাওয়া সংবাদ