মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কক্সবাজারে এনজিও কর্মীর লাশ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর নাম নিশাত বলে জানা গেছে।

পাশের ফ্ল্যাটের লোকজন জানান- পশ্চিম বাহারছড়া এলাকায় গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের ৪র্থ তলায় একমাস আগে ফ্ল্যাট ভাড়া নেন ওই নারী এনজিও কর্মী। তিনি একাই থাকতেন ফ্ল্যাটে। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১১ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ