মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

৫ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর মোশাহিদ মিয়া (৪৪) নামে এক হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়েছে।

মৌলভীবাজার সদর থানার শেরপুর ফাঁড়ির এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামিকে গ্রেপ্তার করেন। 

শেরপুর ফাঁড়ির ইনচার্জ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত অনুমান ৮ টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ বাজার থেকে আসামি মোশাহিদকে গ্রেপ্তার করা হয়।

আসামি মোশাহিদ মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ থানার ২০১৭ ইং সালের একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ প্রায় ৫ বছর যাবত পলাতক ছিলেন মোশহিদ।

গ্রেপ্তারকৃত আসামি মৌলভীবাজার সদর উপজেলার নতুন বস্তির মৃত আয়েত আলীর ছেলে। আজ শুক্রবার (৩ফেব্রুয়ারি) সকালে আসামিকে পুলিশি হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ