মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কুলাউড়ায়  ৩ কেজি গাঁজাসহ আটক ১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়ায় ৩ কেজি গাঁজাসহ বিমল বোনার্জি (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামিকে আটক করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতে কুলাউড়ার গাজীপুর চা বাগানের ফ্যাক্টরির গেইটের সামনে থেকে আসামিকে আটক করা হয়। আসামিকে তল্লাশি করে তার সাথে থাকা একটি লাল রঙের ব্যাগ থেকে ৩টি আলাদা পলিথিনে মোড়ানো মোট ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত আসামি বিমল বোনার্জি জুড়ী থানাধীন রাজকী চা বাগানের মৃত অর্জুন বোনার্জির ছেলে।

সর্বশেষ পাওয়া সংবাদ