মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

রেল লাইনে পড়ে থাকা অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় শিশুটি হয়তো ট্রেন থেকে পড়ে যায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা জানান, রেললাইনের পাশে একটি অজ্ঞাত শিশুর মরদেহ পড়ে আছে জেনে শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) থানাকে অবগত করা হয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। উদ্ধারের পর মৌলভীবাজারে চিকিৎসা সেবায় ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিসে অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. নফিল উদ্দিন।

তিনি জানান, শিশুটি টোকাই হতে পারে। আশপাশে রেলওয়ে স্টেশনে পরিচয়ের জন্য খোঁজ চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে খবর করা হয়েছে জানা মাত্র সকলের নিকট তুলে ধরা হবে।

আরও পড়ুন:

হবিগঞ্জে ৬ মাসে ৩০টি বাল্যবিয়ে

সর্বশেষ পাওয়া সংবাদ