মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

হবিগঞ্জে ৬ মাসে ৩০টি বাল্যবিয়ে

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলায় গত ছয় মাসে ৩০টি বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার।

তিনি জানান, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা প্রোগ্রামের দেওয়া প্রতিবেদন অনুযায়ী গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত ৬ মাসে জেলার ৬ উপজেলায় ৩০টি বাল্যবিয়ে হয়েছে। এ সময়ে ৬ উপজেলায় তারা ১০টি বাল্যবিয়ে বন্ধ করতে ও সক্ষম হোন।

অন্যদিকে ২০২২ সালে হবিগঞ্জের ৯টি উপজেলায় ৬টি বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক।

মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার আরোও বলেন, জেলার কোথাও বাল্যবিয়ে আয়োজনে খবর পাওয়া গেলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়। বাল্যবিয়ে বন্ধসহ অনেককে আইনের আওতায়ও আনা হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই বাল্যবিয়ে বন্ধ করার পর পুনরায় সেটি হয়ে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ