মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ঝিনাইদহ জজ কোর্টের কর্মচারীর বাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামে দু:সাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত দেড়টার দিকে পবহাটি বিশ্বাসপাড়ার মনিরুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ঝিনাইদহ জজ কোর্টের কর্মচারী মনিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে তার বাড়ির দরজা ভেঙ্গে একদল ডাকাত প্রবেশ করে। প্রথমে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে মনিরুল ইসলামসহ অন্যদের হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। তারা সবাইকে জিম্মি করে বাড়ির আলমারিতে থাকা ৫ টি স্বর্ণের আংটি, ২ টি কানের দুল, ১ টি হাতের বালা, একটি চেইন, নগদ টাকা ও মোবাইল লুট করে। এসময় তাদের বাঁধা দিলে মনিরুল ইসলামের মেয়ে মনিরা আক্তারা শান্তনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ডাকাতদল পালিয়ে গেলে প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে। আহত শান্তনাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় রাতেই।নঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন:

ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার


সর্বশেষ পাওয়া সংবাদ