মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বেনাপোলে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে প্রশাসনের যৌথ অভিযান

বেনাপোল প্রতিনিধি : রেলে চোরাচালানী প্রতিরোধে ও যাত্রী সেবায় বেনাপোলে আবারও ভারত থেকে আসা কলকাতা-খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে কাস্টমস, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট, মদসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বেনাপোল রেলস্টেশন এই যৌথ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়।ট্রেনে আসা সাধারন যাত্রীরা জানায়, কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী বন্ধন এক্সপ্রেসটি সপ্তাহে দু‘দিন রোববার ও বৃহস্পতিবার চলাচল করে। এই ট্রেনটি এখন চোরাচালানীদের নিরাপদ চলাচলের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। মহিলা চোরাচালানীরাই মূলত এই ট্রেনটি বেশি ব্যবহার করছে। ট্রেনের মধ্যে চোরাচালানী মালামাল রাখায় হাটাচলাও করা যায় না। এর ফলে আন্তর্জাতিক এ ট্রেনের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এ থেকে পরিত্রান চান তারা। ট্রেনে এসে রোগীরা হয়ে পড়ছেন অসুস্থ। পাচ্ছেনা কাঙ্খিত সেবা।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আবদুুল রশীদ মিয়া জানান, তার নেতৃত্বে কাস্টম, বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ একটি দল ভারত থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেসে’ পাসপোর্টযাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বেনসন এন্ড হেজেস ব্রান্ডের সিগারেট, বিদেশি মদ, শাড়ি-থ্রিপিস, কসমেটিকস, বিভিন্ন ব্রান্ডের খাদ্য সামগ্রীসহ বিভিন্ন প্রকার মালামাল আটক করা হয়। আটককৃত মালের আনুমানিক মূল্য ৭১ লাখ টাকা। পণ্য চালান সমূহ রাস্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানের যাত্রীসেবায় রেলের পরিবেশ রক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অচিরেই রেলের পরিবেশ ফিরে আসবে বলে আশা করেন তিনি।যশোর র‌্যাব-৬ এর অধিনায়ক এম নাজিউর রহমান জানান, দেশের সুনাম অক্ষুন্ন চোরাচালান রোধ এবং যাত্রী সেবার মান উন্নয়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ