শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ 1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার
advertisement
সারাদেশ

কর্ণফুলী আবদুল জলিল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে (এইচএসসি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে (সাধারণ ও বিএমটি) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মামুনুর রশীদ। এ সময় তিনি কলেজের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানিয়ে ইউএনও বলেন, বিশ্বপরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। আর এ জন্য চাই দক্ষ ও আলোকিত মানবসম্পদ।

তরুণ শিক্ষার্থীদের সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে কলেজের প্রদত্ত সুযোগ-সুবিধার সর্বোচ্চ সদ্ব্যবহারের আহ্বান জানান ইউএনও মামুনুর রশীদ। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কলেজের শিক্ষার মানোন্নয়ন উপ- কমিটির আহবায়ক মো. নজরুল ইসলাম চৌধুরী, অর্থ উপ-কমিটির আহবায়ক মো. ফোরকান উদ্দিন।

উক্ত কলেজের ইংরেজি বিভাগের প্রধান শামীম আকতার চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,গর্ভর্নিং বডির সদস্য, সৈয়দ জালাল আহমেদ রুম্মান, ডা. ফারহানা মমতাজ, ইন্দ্রজিৎ কর,নাজমা বেগম, মো. জাফর ইকবাল, মো. ইলিয়াস, এইচএম হারুন অর রশিদ, উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, অর্থিনীতি বিভাগের প্রধান শফিকুর রশীদ,শিক্ষক পরিষদের সম্পাদক এইচ এম আবু ওবায়দা প্রমুখ।

এছাড়াও অত্র কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন

▐ সর্বশেষ পাওয়া সংবাদ