মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

গলাচিপায় নব যোগদানকৃত শিক্ষকদের বরণ ও ওরিয়েন্টেশন

মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ এর নব যোগদানকৃত ১ শত ৩৬ জন শিক্ষকদের বরণ, আবর্তন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে ২ ফেব্রুয়ারী/২৩ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা প্রকৌশলি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মস্তোফা,পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী,ইউআরসি ইনসপেক্টর মাহবুব আলম সিকদার, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন ও সাধারণ সম্পাদক সোহাগ রহমান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার গন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত , সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা সহ বিভিন্ন তফশিল ভুক্ত ব্যাংকের ব্যবস্থাপক বৃন্দ। এসময় প্রধান অতিথি সকল নব যোগদানকৃত শিক্ষকদের আচার -আচারন ভালো রেখে সকল কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষিত সুনাগরিক গড়ে তোলার দায়িত্ব পালন করবেন।এবং আজকে আপনারা নতুন শিক্ষক হয়ে এসেছেন। আপনারা জাতি গড়ার প্রত্যাশা নিয়ে সুশিক্ষায় শিক্ষত করে তোলবেন এটাই আমরা সকলে আপনাদের কাছে প্রত্যাশা রাখি।

সর্বশেষ পাওয়া সংবাদ