মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস ২০২৩

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে শেখ কামাল আন্ত:স্কুল এন্ড মাদ্রাসা অ্যাথলেটিকস ২০২৩ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগীতায় অনুষ্ঠিত হয়েছে। খেলায় মোট ৩২টি ইভেন্টে ৫শতাধিক স্কুল ও মাদ্রাসার ছাত্র, ছাত্রীরা অংশ গ্রহন করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে শেখ কামাল আন্ত:স্কুল এন্ড মাদ্রাসার অ্যাথলেটিকস পর্ব আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। এর আগে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন করে অলিম্পিক মশাল প্রজ্বলন করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।  বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুর রকিব মিন্টু, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহিনা আক্তারসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, সহকারী কমিশনার(ভূমি), বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্র,ছাত্রীরা।

খেলায় ৩২ টি ইভেন্টে ৪টি গ্রুপে জেলার ৭টি উপজেলার ৫শতাধিক ছাত্র, ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

ছেলেদের ১০০ মিটার “ক” গ্রুপের দৌড়ে শ্রীমঙ্গলের আলম উদ্দিন রাজন ১ম, সদর উপজেলার আমজাদুর রহমান ২য় ও কমলগঞ্জ উপজেলার আবু সাহরিয়ান তারেক ৩য় স্থান অধিকার করেন। অপরদিকে মেয়েদের ১০০ মিটার দৌড়ে সদর উপজেলার মাহবুবা জান্নাত ১ম, জুড়ি উপজেলার তাসমিয়া জান্নাত ২য় ও কমলগঞ্জ উপজেলার নিলিমা আক্তার ৩য় স্থান অধিকার করেন। 

খেলায় উত্তীর্ণদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিবৃন্দরা।

সর্বশেষ পাওয়া সংবাদ