মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ভিনদেশি বাইকার তিন বন্ধু শিক্ষার্থীদের সঙ্গে মেতেছেন সেলফিতে

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : বাইকে চড়ে ইতালী ও রোমানিয়ান তিন বন্ধু সাতক্ষীরায় এসে মিলিত হয়েছেন।বর্তমানে তারা সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থায় কার্যলায়ে অবস্থান করছেন।

এলিনা একসেন্থি বাড়ি রোমানিয়া, আন্দ্রেয়ার ও ইলেরিও বাড়ি ইটালীতে। বাইকার ইতালী ও রোমানিয়ান তিন বন্ধু শিক্ষার্থীদের সঙ্গে মেতেছেন সেলফিতে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে যান তার তিন বন্ধু সেখানে স্কুলের শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের জাতীয় জাতীয় সংগীতের সুর মিলান তারা জাতীয় সংগীত শেষে শিক্ষার্থীদের সাথে মাতেন সেলফি আনন্দে। এবং প্রতিটি শিক্ষার্থীদের খাতায় অটোগ্রাফ দিতে থাকেন তারা তাদের কাছে পেয়ে খুশিতে আত্মাহারা শিক্ষার্থীরা।

image-14

জানা যায়, এক মাস আগে ইতালী থেকে ৭ হাজার ৩’শ কিলোমিটার পথ মোটরসাইকেল চড়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন আন্দ্রেয়া।

এরপর গত ৩দিন আগে বাইকে চড়ে ২৯ টি দেশ পেরিয়ে ভারত হয়ে সাতক্ষীরার মাটিতে পা রেখেছেন রোমানিয়ার তরুণী এলিনা একসেন্থি। গত ৩১ জানুয়ারি বিকালে এলিনা ও আন্দ্রেয়ার আহবানে তাদের ইতালীয়ান বন্ধু ইলেরিও ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে সাতক্ষীরা এসেছেন। এলিনা একসেন্থি একজন পর্যটক এ পর্যন্ত মোট ২৯ টি দেশ ভ্রমণ করেছেন তিনি। সব শেষ ভারত থেকে বাংলাদেশে এসেছেন এই তরুণী।

বাংলাদেশে আসার অনুভূতি নিয়ে রোমানিয়ার বাসিন্দা এলিনা একসেন্থি জানান, আমি পেশায় একজন নাট্যকার ও রোমানিয়ার স্বাস্থ্যকর্মী। দীর্ঘ তিন বছর ধরে ইতিমধ্যে ২৯ দেশ ভ্রমণ করছি। বিশেষ করে মুসলিম দেশগুলোর সংস্কৃতি আমার খুব ভালো লাগে আর সেই ভালোলাগা থেকেই বাংলাদেশে আসা। এখানকার সংস্কৃতিও আমাকে মুগ্ধ করেছে। তিনি আরও জানান, আমি একজন বিশ্ব ভ্রমণকারী। ২৯ টি দেশ ভ্রমণের মধ্যে তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ আসা। এক মাসের ভিসা রয়েছে আগামী ১৫ দিন এখানে থাকার ইচ্ছা রয়েছে।

image-16

এলিনা একসেন্থি আরেক বন্ধু আন্দ্রেয়া জানান, কাকলি নামে একটি অসহায় মেয়েকে শিক্ষা সহায়তা করতেন তিনি। মূলত কাকলিকে উদ্দেশ্য করে বাংলাদেশে আসা। তার আহ্বানে তার অপর বন্ধু রোমানিয়ার বাসিন্দা এলিনা বাংলাদেশে এসেছেন।

এখানকার মানুষের অতিথী আপ্যায়নে তিনি মুগ্ধ হয়েছেন জীবনে কখনো সুযোগ পেলে আবারো তিনি বাংলাদেশ ঘুরতে আসবেন।

ঋশিল্পী ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট) মাহমুদুর রহমান জানান, সাতক্ষীরায় কাকলি নামে একটি মেয়েকে লেখাপড়ার জন্য সহযোগিতা করতো আন্দ্রেয়া। মূলত আন্দ্রেয়াকে উপলক্ষ্য করে এক মাস আগে বাংলাদেশের সাতক্ষীরায় আসেন ইতালি নাগরিক আন্দ্রেয়া। এরপর আন্দ্রেয়ার আহবানে তার বন্ধু রোমানিয়া নাগরিক এলিনা সাতক্ষীরায় এসেছেন দুদিন আগে।

তিনি আরও জানান, এলিনা একজন পর্যটক। ২০১৯ সালে ইতালীর মিলান সিটি থেকে তার যাত্রা আরম্ভ করেন। এলিনা একসেন্থি তার ৮৫০ সিসি বাইক চালিয়ে পুরো বিশ্বকে একবার ঘুরে দেখতে চান। বাংলাদেশের সংস্কৃতি তার বেশ ভালো লেগেছে এলিনার একসেন্থির সাথে বিভিন্ন সেবামূলক কাজে নিয়ে সম্পৃক্ত হওয়ার কথাবার্তা চলছে।

image-17

সর্বশেষ পাওয়া সংবাদ