মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চবির ছাত্র হোস্টেল থেকে ছাত্রী আটক, গাঁজা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটে মধ্যরাতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী ছাত্র হোস্টেলের ১০৫ নম্বর একটি কক্ষ থেকে এক ছাত্রীকে আটক করা হয়েছে। এছাড়া ১০৪ নম্বর কক্ষ থেকে স্বল্প পরিমাণ গাঁজাও উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে বহিরাগত এক যুবক মোবাইলে ভিডিও করায় তার মোবাইলও জব্দ করে প্রক্টরিয়াল বডি।

বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের দুই পক্ষের পাল্টাপাল্টি আন্দোলনের ফলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশংকায় পুলিশের সহায়তায় চারুকলায় অভিযান চালায় প্রক্টরিয়াল বডি।

জানা গেছে, আটককৃত ওই ছাত্রী কোনোরূপ অনুমতি ছাড়াই ছাত্র হোস্টেলে অবস্থান করছিলেন। নিয়মানুযায়ী হোস্টেল ওয়ার্ডেনের অনুমতি ব্যতিত রাতে কিংবা দিনে কোনো সময়ই ছাত্রীরা ছাত্রদের হোস্টেলে প্রবেশ করতে পারবেন না। তবে পুলিশ ও প্রক্টরিয়াল বডির ভয়েই ছাত্রীটি হোস্টলের কক্ষে প্রবেশ করেছেন বলে দাবি চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের।

চারুকলা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী সুমন বড়ুয়া বলেন, ‘আমাদের এক জুনিয়র মেয়েকে রিসিভ করে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য আমাদের বান্ধবী হোস্টেলের সামনে অবস্থান করছিলেন। এসময় হুট করেই পুলিশ ও প্রক্টরিয়াল বডি প্রবেশ করে সবাইকে যার যার রুমে চলে যেতে বলেন। এসময় আমাদের বান্ধবী ভয় পেয়ে সামনে যে রুমটি পেয়েছে সে রুমেই ঢুকে পড়েছে।’

আটক ছাত্রীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, ‘অভিযান চলাকালে ছাত্রদের হোস্টেলের একটি কক্ষ থেকে এক ছাত্রীকে আটক করে পুলিশ। পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসময় আমরা স্বল্প পরিমাণ গাঁজা ও বহিরাগত এক যুবকের মোবাইল ফোন জব্দ করেছি।’

প্রসঙ্গত, মূল ক্যাম্পাসে ফেরাসহ কয়েকটি দাবিতে ৮২ দিন আন্দোলনের পর ২৩ জানুয়ারি শ্রেণিকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা। তখন চার দফা দাবি জানিয়ে ৭ দিনের আল্টিমেটাম দেন তারা। দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) থেকে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ