মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ভাটারার সাঈদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪৭) ।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, সকালে ভাটারা থানাধীন সাইদনগর এলাকার একটি ১০ তলা ভবনের নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।

তিনি বলেন, আইনি প্রক্রিয়ার শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দম্পতির মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ