সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
সারাদেশ

বড়লেখায় এক সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এক সন্তানের জনক আব্দুস শুক্কুরের (২৯) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ঘুমানোর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শুক্কুর উপজেলার সুজানগর ইউনিয়নের পূর্ব-বড়থল গ্রামের ওয়াহিদ আলীর ছেলে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

স্ত্রী’সহ পরিবারের সদস্যদের দাবি, শুক্কুর আত্মহত্যা করেছে। তবে এর কারণ কেউ নিশ্চিত করতে পারেননি।

বড়লেখা থানার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সোমবার বিকেলে মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবার লাশ কতৃপক্ষের নিকট হতে নিয়ে গেছে‌।

সর্বশেষ পাওয়া সংবাদ