শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে অর্ধশত মাদক কারবারি গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে মদ, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এসব ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৩০টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন থানায় এসব মামলার বিপরীতে মোট ৫০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

জানুয়ারি মাসের শেষে দিকে ৭ দিনে জেলার ৭ থানায় নিয়মিত মামলায় ৫০ জন আসামি গ্রেপ্তারের পাশাপাশি মোট ২৮৩ টি পরোয়ানাভুক্ত নিষ্পত্তি হয়েছে। বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ৫৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫৩০ লিটার চোলাই মদ এবং ৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থনায় সর্বাধিক ১১টি, শ্রীমঙ্গল ও কুলাউড়া থানায় ৬টি করে, কমলগঞ্জ থানায় ৪টি, জুড়ী থানায় ২টি এবং রাজনগর থানায় ১টি মামলা দায়ের করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। গত মাসের শেষ ৭ দিনে পুরো জেলায় মোট ৩ শতাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে আমরা ৫০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জেলাবাসীকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ