মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার নাতি ও মেয়ে।

মঙ্গলবার দুপুরের দিকে শ্রীমঙ্গল শহরতলির সদর ইউপির ভৈরবতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম কাজল বেগম। তিনি শ্রীমঙ্গল শহরতলির সদর ইউপির উত্তর উত্তরসুর এলাকার সুরত আলীর স্ত্রী। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, মঙ্গলবার দুপুরের দিকে শ্রীমঙ্গল শহরতলির ভৈরবতলী এলাকায় দ্রুতগামী ট্রাকের সামনে পড়ে একটি মোটরসাইকেল। তখন ট্রাকটি বাঁ দিকে সাইড নেয়। এ সময় ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো কাজল বেগম (৪০), তার মেয়ে পপি বেগম ও নাতি লিমন মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কাজল বেগম। গুরুতর আহতাবস্থায় পপি বেগম ও লিমন মিয়াকে মৌলভীবাজার সদর ও অবস্থার অবনতি ঘটলে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ